1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় জেলা বিএনপির জরুরী সভা  - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খুলনায় জেলা বিএনপির জরুরী সভা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান,খুলনা প্রতিনিধি:                                                             খুলনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ১৩ মে সকাল ১১টায় জরুরী সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড: মোমরেজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, শেখ তৈয়বুর রহমান, শামীম কবীর, গাজী তফসির আহম্মদ, জি.এম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল ও বাবু অসিত কুমার সাহা।

জরুরী সভায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে চালনা পৌরসভা বিএনপির আহবায়ক মোজাফ্ফার হোসেন কে সাময়িক বহিস্কার করা হয়। চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়।

চালনা পৌর সভা বিএনপির যুগ্ম আহবায়ক আইউব আলী কাজী সংগঠন পরিপন্থি কাজে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা কেন গ্রহণ করা হবেনা (চূড়ান্ত বহিষ্কার) মর্মে কারণ দর্শাও নোটিশ পদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট