1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলা ও মহানগরী জামায়াত ইসলামের কর্মী সমাবেশ উপলক্ষে বাগমারায় প্রস্তুতি সভা  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি

রাজশাহী জেলা ও মহানগরী জামায়াত ইসলামের কর্মী সমাবেশ উপলক্ষে বাগমারায় প্রস্তুতি সভা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াত ইসলামের রাজশাহী জেলা ও মহানগরী কর্মী সমাবেশ উপলক্ষে বাগমারায় প্রস্তুতিমূলক সভা ও প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেল সাড়ে তিন ঘটিকায় মচমইল বাজারে এই প্রস্তুতিমূলক সভা ও প্রচারনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের জামায়াতে ইসলামের নেতাকর্মীরা মচমইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।উক্ত প্রস্তুতিমূলক ও প্রচারনা সভায় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াত ইসলামের আমির  কামরুজ্জামান হারুন।

No description available.

পথসভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাগমারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের  সেক্রেটারি অধ্যাপক আইনুল হক, তিনি বাগমারা উপজেলা জামায়াত ইসলামের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের কাছে রাজশাহীর কর্মী সভা সফল করার জন্য সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন।পাশাপাশি তিনি বলেন, জুলাই-আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর যারা এখনো বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে পরিবর্তন এসেছে সবাইকে পরিবর্তন হতে হবে কোন চাঁদাবাজের জায়গা এ দেশে হবে না।আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

এসময় আরও উপস্থিত ছিলেন শুভডাঙ্গা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি জনাব মোঃ শাহার আলী, আউচপাড়া ইউনিয়নের আমির আল আমিন হোসেনসহ বাংলাদেশ জামায়াত ইসলাম বাগমারা শাখার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী সমর্থকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট