1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটি মাসিক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটি মাসিক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিকুল ইসলাম, রাজশাহী…………………………………………..

রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেছেন আগামী ৭ই জানুয়ারি সংসদ নির্বাচনের দিন রাজশাহীতে উৎসব হবে। উৎসব মূখর পরিবেশে ভোটাররা ভোট দিবে। যারা উৎসবে বাধা দেয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সকাল ১১ টায় রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বাঘা পৌর সভার মেয়র আক্কাস আলী বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চলেছেন। তিনি বাঘা উপজেলায় মনোনয়নপত্র জমা প্রদান শেষে আচরণবিধি লংঘন করে গত ৩০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে জনসমাগম করে নিজে স্লোগান দিয়েছেন। গত ২ ডিসেম্বর চারঘাটে প্রকাশ্য জনসভায় তিনি পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম (মিরাজকে) হুমকি প্রদান করেন। সভার সভাপতি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন বিষয়গুলো আমরা অবহিত হয়েছি।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ যথাযথ ভাবে পালন করা হবে।

এছাড়া সভায় রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান বলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে বোর্ড কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্যে তদন্ত দ্রুত সম্পন্ন করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান রাজশাহী জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক বলেন বিষয়টি গুরুত্ব সরকারশিক্ষা মন্ত্রণালয়ে জানান হবে।।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট