1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলার শ্রেষ্ঠ সার্কেল গোদাগাড়ীর এএসপি সোহেল রানা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

রাজশাহী জেলার শ্রেষ্ঠ সার্কেল গোদাগাড়ীর এএসপি সোহেল রানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ অঞ্চল প্রতিনিধি……………………………………………………

রাজশাহী জেলা পুলিশের গোদাগাড়ীর এএসপি সার্কেল জনাব মোঃ সোহেল রানা (পিপিএম-সেবা) জেলা পুলিশের ২০২৪ মার্চ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে। তিনি জেলার গোদাগাড়ী- তানোর থানা সার্কেলের সহকারী পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশ কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য তাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সোমবার (২২ এপ্রিল) জেলা পুলিশের জেলার আইন শৃংখলার উন্নয়ন পর্যালোচনায় শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুলিশ সুপারের কার্যালয়ে রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার সাইফুর রহমান তাকে বিশেষ সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে,  মো: সোহেল রানা (পিপিএম-সেবা) গোদাগাড়ী তানোর এই দুই থানায় চুরি প্রতিরোধ,বর্তমান সমাজের জন্য মারাত্মক ব্যাধি কিশোর গ্যাং উপদ্রব দমন অভিযান, মাদক উদ্ধার, সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটনসহ বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পুলিশি সেবাকে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী, মাদকের কুফল ও এটিতে আসক্ত না হওয়াসহ বিভিন্ন দিক নিদর্শনামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা জনাব মোঃ সোহেল রানা (পিপিএম সেবা) বলেন, এ সার্কেলে আমার যোগদানের পর এ সার্কেলের অধীনস্থ হত্যা মামলা, বিভিন্ন মামলার আসল রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করতে পেরেছি এবং বিভিন্নভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আগামীতেও আমার পক্ষ থেকে এ সেবা অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। এজন্য পুলিশিং সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা ও দোয়া চেয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট