1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার

রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার বাঘা থানার ওসি আফম আছাদুজামান নির্বাচিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর সকল থানার সার্বিক কর্ম-মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে “বাঘা থানা”কে নির্বাচিত করা হয়েছে। শ্রেষ্ঠ থানার শ্রেষ্ঠ অফিসার আফম আছাদুজামান ও থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে( ৩য় বার) এএসআই (নিঃ)/ আব্দুল মালেককে নির্বাচিত করা হয়। গত মে/২০২৫ মাসের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় এই মূল্যায়ন করা হয়েছে।

সোমবার (২৩-০৬-২০২৫) রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে শ্রেষ্ঠ বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানকে এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আব্দুল মালেককে সম্মাননা সনদ এবং অর্থ তুলে দেন পুলিশ সুপার ।Open photo

আব্দুল মালেক বলেন ওসি আসাদুজ্জামান একজন পেশাদার, বিচক্ষণ এবং মানবিক নেতৃত্বের অধিকারী পুলিশ অফিসার। তার নের্তৃত্বেই শুধু অপরাধ দমনই নয়, জনবান্ধব পুলিশিং কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভূমিকা রাখছেন বলেই জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে বাঘা থানা নির্বাচিত হয়েছে। ‘টিম বাঘা’র সকল অফিসার ও ফোর্সের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি আফম আছাদুজ্জামান বলেন,পুলিশের পেশাগত উন্নতির এই ধারাবাহিকতা আগামী দিনগুলিতেও বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করছি।

তিনি বলেন একজন পুলিশ অফিসারের প্রকৃত সফলতা তখনই আসে, যখন তার কাজের মূল্যায়ন হয়। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এমন সম্মাননা আমার একার নয়, পুরো বাঘা থানা পুলিশের। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট