1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশিকুল ইসলাম, রাজশাহী…………………………………………………………….

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারাবন্দি বিএনপি নেতা মনিরুল ইসলাম ওরফে মনির হোসেন (৫১) মারা গেছেন। বিস্ফোরক মামলার আসামি হিসেবে তিনি (হাজতি নং-১০০৪৩/২৩) কারাগারে আটক ছিলেন। সোমবার সকালে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন। মনিরুল ইসলাম গোদাগাড়ী উপজেলার কাকনহাট রেলস্টেশন এলাকার মৃত আবেদ আলীর ছেলে এবং কাকনহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সহ প্রচার সম্পাদক। গত ৭ নভেম্বর বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় কারাগারের দেয়া তথ্য মতে, সোমবার সকালে কারাগারের বাথরুমে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে যায় মনিরুল ইসলাম। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কারা কর্তৃপক্ষ। বেলা ১১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, কারা কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। মরহুমের নামাজে জানাজা রাত্রি ৮ টায় গোগ্রাম ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড লালপুকুর গোরস্থানে অনুষ্ঠিত হবে। রুহের মাগফিরাত কামনা করছি এবং মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত দাবি করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট