1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রাজশাহী এলজিইডির কার্যালয়ে দুদকের অভিযান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:                                    রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে এ অভিযান শুরু করে। এ সময় দুদকের সদস্যরা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশী করেন ও খোঁজখবর করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। এরপর এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন।

জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মূলত অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের কাছে মূল অভিযোগ ছিলো মূলত ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে ঘুষ নেওয়া হচ্ছে। আমরা ফাইল পত্র দেখেছি। নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছি। তার বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার প্রমান পাইনি। তবে ঠিকাদার কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করে অন্য কোন ঠিকাদার কাজ করছে। ফলে এটা একটি অনিয়মের মধ্যে পড়ে। কাজের মান ও এক্সপাট নিয়োগ করে আমরা সরেজমিনে দেখে প্রতিবেদন দেয়। আমরা কমিশন বরাবর রিপোর্ট দেবো। যে ঠিকাদার সে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছে ফলে এটা অনিয়মের মধ্যেই পড়ছে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, রাজশাহীর এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয়ছয় ও দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করা অভিযোগ রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট