1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত রাজশাহী বোর্ডের আওতাধীন ৮ জেলার ৭০টি কেন্দ্রে অংশ নেবে ৪৯ হাজার ৯৩ জন পরীক্ষার্থী রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত শ্যামনগরে অভিযোজন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দের দাবিতে সংলাপ অনুষ্ঠিত রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: প্রতিটি উপজেলায় মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের ঘোষণা সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রূপসায় ইউএনওর গাড়ি সংকটে ব্যাহত প্রশাসনিক কার্যক্রম, সেবা বঞ্চিত উপজেলাবাসী পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২৯ ফেব্রুয়ারি ২০২৪……………………………………….

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৪ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ্যাডভোকেট এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে বার ভবনে গিয়ে ভোট দেন রাসিক মেয়র মহোদয়। ভোট প্রদান শেষে রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন ঘুরে দেখেন তিনি।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. মোঃ ইয়াহিয়া, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. একরামুল হক, রাজশাহী এ্যাডভোকেট বারের সাবেক সভাপতি লোকমান আলী, এ্যাড. মোজাফফর হোসেন, সদস্য সচিব রবিউল হক কাকর, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি পদপ্রার্থী মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুর রহমান খান রানা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার সহ অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট