1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর শিতলাই পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা নতুন বই পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের আগেই, প্রাপ্তি ৭১.৮২% ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক

রাজশাহীর শিতলাই পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান.রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর পবায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত বৃদ্ধার নাম সুখমন বিবি (৬০)। আজ শুক্রবার সকালে উপজেলার মুরারিপুর এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সুখমন বিবির বাড়ি একই উপজেলার শিতলাই গ্রামে বলে জানিয়েছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। তিনি বলেন, সুখমন বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আগের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পুকুরে নেমে তিনি হয়ত আর উঠতে
পারেননি, পানি ডুবে মারা যান। ওসি বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট