1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর শিতলাই অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলো মুখোমুখি দুই ট্রেন   - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ মির্জাপুরে ফ্ল্যাটে গভীর রাতে চুরি, স্থানীয়দের হাতে আটক ১ রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজশাহীর শিতলাই অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলো মুখোমুখি দুই ট্রেন  

  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন ………………………………

রাজশাহীতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে  রক্ষা পেলো মুখোমুখি দুই ট্রেন। রাজশাহী-রহনপুর রুটের শিতলাই রেলওয়ে স্টেশনে সোমবার এ ঘটনা ঘটে। এক লাইনে মুখোমুখি হয়ে দুটি ট্রেন তবে গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এ দুটি ট্রেন।

 

শিতলাই রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল মতিনের পক্ষে থেকে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুজ্জামান জানান, সকাল পৌনে ১০টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর লাইন ধরে স্টেশনে ঢুকছিল। ওই সময় একই লাইনে রহনপুর থেকে থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেস এসে ঢুকে পড়ে। ওই সময় দুটি ট্রেনেরই গতি কম ছিল। পরে পিছু হটে ২ নম্বর লাইন দিয়ে কমিউটার এক্সপ্রেস ট্রেনটি বেরিয়ে যায়।

 

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার কাছে জানতে চাইলে তিনি বলেন, শিতলাই রেলওয়ে স্টেশনে খুব কম ট্রেন যায়। প্ল্যাটফর্ম লাইনটা সাধারণত নিরাপদ রাখা হয়। আউট সাইড করে আরেকটি ট্রেন ঢুকানো হয়। এখানে একটি ট্রেন প্ল্যাটফর্ম লাইনে থাকার পরও আরেকটি ট্রেন সামান্য ঢুকে পড়েছিল। পরে একটি ট্রেন পেছনে এনে আউট সাইড দিয়ে বের করে দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, এখানে ট্রেনচালক সিগন্যাল অমান্য করেছিলেন, নাকি স্টেশন মাস্টারের গাফিলতি ছিল তা ক্ষতিয়ে দেখা হবে। দায়ী ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট