1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে সড়ক দূর্ঘটনায় অল্পের জন্যে রক্ষা পেলেন ৫ সিএনজি যাত্রী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

রাজশাহীর মোহনপুরে সড়ক দূর্ঘটনায় অল্পের জন্যে রক্ষা পেলেন ৫ সিএনজি যাত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৫৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি……………………….

রাজশাহীর মোহনপুর উপজেলার আজ ১৭ আগস্ট বুধবার পত্রপুর আমতলা মোড়ের সামনে বিকেল ৬ টার দিকে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল ৬ টার দিকে রাজশাহী যাওয়ার পথে সিএনজির আগের চাকা পানচার হয়ে গেলে সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাম দিক থেকে ডান দিকে চলে যায় এবং নওগা গামী ট্রাক রাজ-মেট্রো-ট ১১-০৪২৭ এর সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি ডুমড়ে মুসড়ে যায় এবং সিএনজিতে থাকা যাত্রীদেরকে পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

 

আহতরা হলেন সিএনজির ড্রাইভার মোহনপুর উপজেলার ধুরইল মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে আব্দুল কাদের (৫০),নওগা জেলার নিয়ামতপুর উপজেরার ছাত্রা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে সওকত আলী (৩৫),তার স্ত্রী ফাতেমাতুজ্জ যোহরা (৩০),সাজুর স্ত্রী সাবানা খাতুন (৩৫),নওগা জেলার নিয়ামতপুর উপজেলার করনজাই গ্রামের আনদাজ আলীর ছেলে আশরাফুল আলম (২০)।

 

এ বিষয়ে অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল ইসলাম বলেন কেউ যদি এই বিষয়ে অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট