1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফলোআপ: নিয়ামতপুরে আলোচিত হত্যা কান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে পুলিশ কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু

রাজশাহীর মোহনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৪হতাহত ৭জন

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আসিক ইসলাম, স্টাফ রিপোর্টার………………………………………………………….

রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাকশৈল এলাকায় দ্রুতগতির অবৈধ গরুবাহী ভুটভুটি, অটোরিক্সা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে ১জন ও চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মোট ৩ জন নিহত হয়েছে। ২ আগস্ট (বুধবার) বেলা সাড়ে দশটায় মোহনপুর কেশরহাট পৌরসভার বাকশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো বাগমারা উপজেলার জিয়া এলাকার আজিবার রহমান (৩৫), উপজেলা সদর মোহনপুর এলাকার জাহাঙ্গীর (৪৫), কেশরহাট পৌর সাকোয়া এলাকার আবুল হোসেন (৫৫)। আহত চারজন হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর (৬০), আনসাবুজ্জামান (৭০), গাঙ্গোপাড়া এলাকার তৈয়ব আলী (৫০) নওগাঁ জেলার নজিপুর উপজেলার চঞ্চল (২৩)।

 

প্রত্যক্ষদশীরা দ্রুত ঘটনাস্থলে এসে নিহত ও আহেতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।উল্লেখ্য, বাকশৈল এলাকায় এধরণের ঘটনা প্রায় হয়ে থাকে। তবে দুর্ঘটনারোধে উপজেলা প্রশাসন বা পুলিশ কেউ কোন দিন এগিয়ে আসেনি।

 

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেন রাজশাহী নওগাঁ মহাসড়কে একটি গরু ভর্তি অবৈধ ভূটভুটি সিটি হাটে আসার সময় অটোরিক্সা ও বাইসাইকেল ত্রিমুখী সংঘর্ষে হলে এ হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটে।ঘটনাস্থলে ১জন ও গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো ২জন মারা যায়। চিকিসাধীন ৪ জনের অবস্থাও আশংকাজনক।ফলে মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

 

এব্যাপারে মোহনপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। থানায় কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট