1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে বিদেশে লোক পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রাজশাহীর মোহনপুরে বিদেশে লোক পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার 

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# নাজিম হাসান………………………………….

 

রাজশাহীর মোহনপুরে বিদেশে লোক পাঠানোর নামে অর্থ আত্মসাতকারী আয়েজউদ্দীন (৪০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণার অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে  মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান।

 

এর আগে সালে ১৪ জুন ২০২২ সালে মোহনপুর বাটুপাড়া গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে আয়েজউদ্দীন (৪০) বাটুপাড়া গ্রামের সেলিম রেজার স্ত্রী সীমা খাতুন (২৫) ও সীমার মামাতো  ভাই মিলনের স্ত্রী মেরিনা বেগম (৩০) কে বিদেশ মরিশাসে পাঠানোর নামে প্রতারক আয়েজউদ্দীন জনপ্রতি ১ লাখ ১০ হাজার টাকা এবং পাসপোর্ট প্রস্তুত করার খরচ বাবদ ২৪ হাজার টাকা নেয়।

 

পরবর্তীতে সীমা ও মেরিনা জানতে পারেন পাসপোর্ট করার জন্য সরকারি ভাবে জনপ্রতি ৬,হাজার ৩শ’ ২৫ টাকা খরচ হয়। আয়েজ উদ্দিন তাদের কাছে থেকে প্রতারণার মাধ্যমে ও বিশ্বাসভঙ্গ করে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা গ্রহণ করেছে। এবং শনিবার সকালে মোহনপুর উপজেলার বাটুপাড়া গ্রামের আয়েজ উদ্দিনের নিজ বাড়িতে সীমা ও মেরিনা অতিরিক্ত টাকা ফেরত চাইতে গেলে সে টাকা দিতে অস্বীকার করে ও ভয়ভীতি দেখায় তাদেরকে।

 

এঘটনার পর তারা ফিরে এসে আয়েজউদ্দীন বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা মামলা দায়ের করে প্রতারণার শিকার সীমা বেগম ও মেরিনা খাতুন। পরে থানা পুলিশ বাটুপাড়া গ্রামের আয়েজ উদ্দিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।#

সান/১৬

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট