1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে পুলিশের বাসায় চুরি, মামলা!  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর মোহনপুরে পুলিশের বাসায় চুরি, মামলা! 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহনপুর প্রতিনিধি……………………………………..

রাজশাহী মোহনপুর মোহনপুর উপজেলায় পুলিশের বাসায় দরজার তালা ও আলমারির তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। রোববার ৭ই মে উপজেলার একটি ভাড়াকৃত বাসা থেকে দিনের বেলায় এ চুরির ঘটনার পর রাতে থানায় মামলা দায়ের করেন রাজশাহী ডিএসবি শাখার মোহনপুর থানা জোনের এএসআই শাহরিয়ার আলম।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মোহনপুর থানাধীন কলেজ রোডের মোহনপুর গ্রামের মৃত তছের উদ্দিনের ছেলে  আলাউদ্দিন (৫০) এর “আবেদা ভবন” নামক পাঁচতলা বিল্ডিং বাড়ির ৪র্থ  তালার উত্তর পাশের ইউনিটে ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন ডিএসবি মোহনপুর জোন এর এএসআই (নিরস্ত্র) শাহরিয়ার আলম। রোববার সকাল ১০ টার দিকে এএসআই শাহরিয়ার আলম সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনে মোহনপুর থানা এলাকায় মধ্যে  ও কেশরহাট এলাকায় যায়। এমতাবস্থায় তার স্ত্রী ছেলে ও মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাসার দরজায় বাহির হতে তালা লাগিয়ে চলে যায়। স্কুল শেষে দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে ছেলে-মেয়েসহ বাসায় ভিতরে প্রবেশ করতে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা। ভিতরে গিয়ে আরো দেখেন যে, স্টিলের আলমারি লক ভাঙ্গা এবং জিনিসপত্র  ছড়িয়ে ছিটানো আছে। এসময় তিনি ভালোভাবে দেখেন যে, আলমারিতে রাখা তার ২ টি স্বর্নের তৈরি সীতা হার,  ২ টি স্বর্ণের তৈরি চেইন, স্বর্ণের তৈরি ২ টি আংটি চোর নিয়ে চলে গেছে। পরে তারা খোজাখুজি ও বাসার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে থানায় মামলা দায়ের করেছেন।

 

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বাসায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছি। চোরদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট