1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৫০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর, রাজশাহী প্রতিনিধি…………………….

রাজশাহী মোহনপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে“নিরাপদ মাছে ভরব দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ২৪ জুলাই রোজ রবিবার সকাল ১০ টার সময় উপজেলা চত্তর থেকে মৎস্য চাষী,মৎস্য খামারী কর্মকর্তা, কর্মচারী, এলাকার সুধী জনদের কে নিয়ে বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে রাজশাহী নওগা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় পরে উপজেলা হল রুমে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আব্দুস সালাম, সাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল,মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা,ইউপি চেয়ারম্যান হযরত আলী,সহকারী মৎস্য কর্মকর্তা তারিক মাসুম রেজা,খাদ্য কর্মকর্তা এ,কে,এম ফজলুল হক,মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা,জনস্বাস্থ্যের উপসহকারি প্রকৌশলী জাকির হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান,মৎস্য চাষী ইসরাফিল হোসেন রনি সরকার,হুমায়ন কবির,ক্ষেত্র সহকারি সামিউর রহমান মিঠু,অফিস সহকারি আর,কে রতন,মোহনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহলে,উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীর মাঝে ক্রেষ্ট তুলে দেন অতিথি বৃন্দু তারা হলেন সমশের আলী,আবুবক্কর সিদ্দিক,বুলবুল আহমেদ,অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা রোকোনুজ্জামান তালুকদার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট