1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে গ্রামীন ব্যাংকের অফিসার সড়ক দুর্ঘটনায়  নিহত  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর মোহনপুরে গ্রামীন ব্যাংকের অফিসার সড়ক দুর্ঘটনায়  নিহত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৫০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি………………………………………………………….

রাজশাহী মোহনপুর  উপজেলায় খানপুর বাগবাজারে আজ ৩রা জুলাই সোমবার বেলা আনুমানিক ১১টার দিকে ট্রাকের ধাক্কায় গ্রামীন ব্যাংকের সিনিয়র অফিসার ও সেকেন্ড ম্যানেজার মোহনপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের শরিফুল ইসলাম (৪৪) সড়ক দুর্ঘটনায়  নিহত হয়েছে।

 

চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় নিজামপুর শাখায় গ্রামীন ব্যাংকে কর্মরত ছিলেন। ব্যাংকের কাজ শেযে বাড়ি ফেরার পথে মোহনপুর উপজেলা খানপুর বাগবাজার এলাকায় ট্রাক পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঐ সময় মুষলধারে বৃষ্টি হওয়ায় স্হানীয় লোকজন বুঝে ওঠার আগেই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। তিনি স্ত্রী ও দুই ছেলে এবং গুনাগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। তার জানাজার নামাজ আজ বিকাল ৫.৩০ মিনিটে মোহনপুর গার্ল ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়।

 

জানাজায় অংশ গ্রহন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, বাকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, মৌগাছি ইউনিয়নের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস সহ মুসল্লীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট