1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর ভদ্রা মোড় হতে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত ফোরলেন সড়কের কাজ চলছে দ্রুতগতিতে - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর ভদ্রা মোড় হতে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত ফোরলেন সড়কের কাজ চলছে দ্রুতগতিতে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ নভেম্বর ২০২২…………………………………………………………..

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় রেলক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেন সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এক সময়ের খানাখন্দে ভরা সড়কটি একটি উন্নতমানের সড়কে পরিণত হচ্ছে। বর্তমানে সড়কটির কার্পেটিং কাজ চলমান রয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় রেলক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণ করেছিল। তবে দীর্ঘদিন যাবৎ সংস্কার না থাকায় সড়কটি বড় গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছিল। সড়কের খারাপ অবস্থা দেখে রাসিক মেয়রের নির্দেশে সড়কটি নতুনভাবে নির্মাণে উদ্যোগ নেয় রাজশাহী সিটি কর্পোরেশন। ২০২১ বছরের ৬ নভেম্বর সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ দশমিক ১৭ কিলোমিটার অযান্ত্রিক যানবাহন লেন সহ চার লেন সড়কের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। ফোরলেনের সড়ক ছাড়াও দুই লেনের অযান্ত্রিক যানবাহন লেন, সড়ক বিভাজক ও দুইপাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হচ্ছে। সড়কটির সৌন্দর্য্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে। সড়কটি নির্মাণে অত্র এলাকার আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট