1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বেলপুকুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বেলপুকুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান……………………………………….

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বেলপুকুর থানার ভারুইপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম রাব্বি (২৫)। তিনি রাজশাহীর পবা উপজেলার কাটাখালি এলাকার বাসিন্দা। প্রাথমিক অবস্থায় আহত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।

 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার সকালে বেলপুকুর থানার ভারুইপাড়ায় এক ট্রাক রাব্বির মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন রাব্বি ও অপর মোটরসাইকেল আরোহী। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান রাব্বি।

 

এসময় স্থানীয়রা অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করনে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে, ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকটি পালিয়ে যাওয়ায় ট্রাক বা চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট