1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

রাজশাহীর বেলদার পাড়ায় ছুরিকাঘাতে রেল কর্মচারী নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন ………………………………..

রাজশাহী মহানগরীর বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় ছুরিকাঘাতে সোহেল রানা এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।গতকাল ০৫ জুলাই মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী না থাকায় আশে পাশের প্রতিবেশীর কাছে জানতে চাইলে তারা অপরাগত প্রকাশ করে। পূর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনা সুত্রে জানা যায়, রাত ১১ টার দিকে নগরীর বেলদার পাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে এ খুনের ঘটনা ঘটে। কে বা কারা এ খুনের ঘটনা ঘটিয়েছে তা সঠিক ভাবে কেউ বলতে পারেনি। নিহত সোহেল রানা রাসিকের ১৯ নং ওয়ার্ড শিরোইল কলোনি এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে। সে বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে রাজশাহীতে কর্মরত ছিলেন।

 

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঝারুল ইসলাম ,খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা পেয়েছি দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুব তারাতাড়ি খুনের ঘটনা উদঘাটন করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট