নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদকে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে নগর ভবনে সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বিদায়ী বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনকালে রাজশাহীর সার্বিক উন্নয়ন ও জনসেবায় তাঁর অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একইসঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদও রাজশাহীতে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর