1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় ১০৬ পিস ইয়াবাসহ ১জন আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজশাহীর বাঘায় ১০৬ পিস ইয়াবাসহ ১জন আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# বাঘা (রাজশাহী) প্রতিনিধি………………………………..

রাজশাহীর বাঘায় ১০৬ পিস ইয়াবাসহ মনসুর রহমান ধুনা(৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১মে) বিকেলে পৌরসভার ২নং পাকুড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মনসুর রহমান ধুনা পাকুড়িয়া গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আঃ রউফের নেতৃত্বে, এস আই শফিক,এ এস আই আবু বাক্কার,এ এস আই আঃরহিমসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে পাকুড়িয়া বাজারের এক চা দোকানের পিছন থেকে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে পৃথকভাবে মোড়ানো ১০৬ পিস ইয়াবা ও ১১ গ্রাম হিরোইন পাউডার উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায় আটককৃত ইয়াবা কারবারির সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি)সাজ্জাদ হোসেন সাজু জানান,আটককৃত মাদক কারবারির নামে মামলা রুজু করা হয়েছে।বুধবার(১ জুন)সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#

এডিট: আরজা/০১

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট