1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় সাত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, দু’টিতে জরিমানা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ

রাজশাহীর বাঘায় সাত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, দু’টিতে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি ……………………………………………..

রাজশাহীর বাঘায় একটিতে জরিমানাসহ সাতটি ক্লিনিক ও ডায়াগনস্টিকস সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর কার্যালয়ের সহকারি পরিচালক মাসুম আলী বলেন, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৫২ ধারায় উপজেলা সদরের সেবা ডায়াগনস্টিক সেন্টার’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মে) উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হান্নানকে নিয়ে এ অভিযান চালান। অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

 

অপরদিকে বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরে আমেনা ডায়াগনস্টিক সেন্টার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যজিস্টেস্ট্র জুয়েল আহম্মেদ। সরকারি নিবন্ধন না থাকায় আমেনা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি। আমেনা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্তাধিকারি জাহিদুল ইসলাম বলেন, অনুমোদনের জন্য আবেদন করা আছে।#

এডিট:আরজা/১৬

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট