1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় রান্না ঘর থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাঘায় রান্না ঘর থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………….

রাজশাহীর বাঘায় রান্নাঘর থেকে মেরিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জুন) নিজ বাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা পৌরসভার উত্তর গাওপাড়া গ্রামে। জানা যায়, তিন বছর আগে পুকুরের পানিতে ডুবে একমাত্র ছেলে রিমন আলী মারা গেছে। এবার তার মা মেরিনা খাতুন (৩৫) মরলো গলায় ফাঁস দিয়ে। গৃহবধুর বাবার বাড়ি উপেজেলার বাউসা ইউনিয়নের হারিনা গ্রামে। স্বামী আবুল কালাম উত্তর গাওপাড়া গ্রামের রাহাত আলীর ছেলে। ১৩ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয় তাদের।

 

পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ওই গৃহ বধুর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধুর বাবা আসলাম আলী বলেন, প্রতিবেশির মাধ্যমে খবর পেয়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে রান্নাঘরের তীরের সাথে ঝুলছে। থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ।

 

গৃহবধুর মা সালেহা বেগমের দাবি, মেয়েকে হত্যা করে রান্না ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আবুল কালাম নেশাগ্রস্থ হওয়ায় সব সময় মেয়েকে অত্যাচার করেছে। আবুল কালাম বলেন, আমাদের এক মাত্র সন্তান রিমন আলী বছর তিনেক আগে পুকুরের পানিতে ডুবে মারা যায়। এরপর থেকে স্ত্রী মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। চিকিৎসায় সফলতা আসেনি। সোমবার সকালের দিকে আমি বাড়ির বাইরে যায়। এই ফাঁকে রান্নাঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল ইসলাম বলেন,মরদেহ উদ্ধারের পর ইউডি মামলা দায়ের করে, ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট