1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাজশাহীর বাঘায় নিখোঁজের একদিন পর পদ্মায় মিললো তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………..

রাজশাহীর বাঘায় নিখোঁজের একদিন পর পদ্মা নদীর মানিকের চর এলাকার খেয়াঘাটের পাশ থেকে রোববার(১৪ মে’২৩) সকাল ১০ টায় লাবনী খাতুন (৭) এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন শনিবার দুপুর দেড়টায় চাচাতো ভাই-বোনদের সাথে বাড়ির পাশের পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ ছিল। সে উপজেলার চরাঞ্চলের আতারপাড়া গ্রামের শাহাজামাল ওরফে লালুর কণ্যা।

 

বাবা শাহাজামাল জানান, গ্রামের আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো লাবনী খাতুন। চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম জানান, নিখোঁজের পর নৌকা ও জাল দিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। পরের দিন মানিকের চর এলাকার খেয়াঘাটের পাশে লাবনী খাতুনের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাবনী খাতুনের মরদেহ সনাক্ত করে বাড়িতে নেওয়া হয়। পরে সেখানে পৌছেন নৌ পুলিশ। কথা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান, নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট