1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………..

‘ডিজিটাল প্রযুক্তি উদ্বাবন-জেন্ডার বৈষম্য করবে নিরসন’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৮ মার্চ)উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। বনার্ঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনিষ্ঠিত হয়।

 

অনষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, বিশ্বের যে কোন দেশের চেয়ে কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীরা এখন এগিয়ে। বর্তমান সরকার নারীদের সাবলম্বী করতে বদ্ধ পরিকর। এ জন্য তাঁদের নানা বিষয়ে ট্রেনিং এর ব্যবস্থাসহ স্বল্প সুদে ঋণ সহায়তা দিচ্ছেন। দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যেতে হলে নারীদের সাবলম্বী হওয়ার কোন বিকল্প নেই।

 

নিজের উদাহরণ টেনে বলেন, যারা সাবলম্বী হয়েছেন তাদের প্রত্যেকের জীবনে সফল হওয়ার গল্প রয়েছে। আমি আমার চেষ্টা এবং পিতা-মাতার অনুপ্রেরণা থেকে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়েছি।

 

সভায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা , বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগ নেত্রীসহ বিভিন্নজন বক্তব্য রাখেন। বক্তারা বলেন , নারীর সম-অধিকার আদায়ে, আমাদের মানুষিকতার পরিবর্তন আনতে হবে। ছেলেদের পাশা-পাশি নারী শিশু দেরকেও সমান অধিকার দিতে হবে। বাল্য বিয়ে প্রতিরোধের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ, এনজিও কর্মকর্তা, মহিলা অধিদপ্তর থেকে রেজিস্টেশান ভুক্ত বিভিন্ন নামীয় সমিতির সদস্যগন ও শিক্ষার্থী বৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট