1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় মহিলার ঝুলন্ত  লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাঘায় মহিলার ঝুলন্ত  লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………….

রাজশাহীর বাঘায় গলায় ফাঁস দিয়ে আম গাছে রশিতে ঝুলন্ত এক নারির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দেওয়া খবরে সেখান থেকে ওই নারির লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম রেখা খাতুন খাতুন (২৩)। সে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা টাউরিপাড়া গ্রামের সেকেন্দার আলীর মেয়ে। রোববার (২২ জানুয়ারী) বিকেল ৩টায় প্রতিবেশি সাবাজ আলীর আম বাগানের আমগাছে গলায় ফাঁস দিয়ে রশিতে ঝুলছিল রেখা খাতুন।

 

প্রতিবেশি আবু রায়হান জানান,রোববার বিকেলে মাঠের মধ্যে খেজুর গাছের রস সংগ্রহনের জন্য যাওয়ার সময় দেখেন একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে আম গাছে ঝুলছে। তার হাক ডাকে স্থানীয়রা গিয়ে সনাক্ত করেন ঝুলন্ত মেয়েটির নাম রেখা খাতুন । পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরিবারের দাবি মাথার যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

রেখা খাতুনের মা মরিয়ম বেগম বলেন, ৮ বছর আগে পাবনা জেলার ঈশরর্দী উপজেলার বিলগাছা গ্রামে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের আগে থেকে তার মাথার যন্ত্রনা ও শরীর জ্বালা-পোড়া করতো। এক সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে আমার (মরিয়ম) বাড়িতে আনার পর থেকে মাথার যন্ত্রনা ও শরীর জ্বালা-পোড়া করছিল বলে জানায়। পরে বিভিন্নস্থানে ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোন উন্নতি হয়নি। এ কারণে আত্মহত্যা করেছে বলে দাবি করেন রেখা খাতুনের স্বামী সাইফুল ইসলাম।

 

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন,রেখা খাতুনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে সন্দেহ করারর মতো তেমন কিছু পাওয়া যায়নি। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট