1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীর বাঘায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২ জুন’২৫) উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজন করা হয়। পরে জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সহকারি অধ্যাপক (অবঃ)জাহাঙ্গীর হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন।

সভায় বক্তারা বলেন,স্বাধীনতা সংগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য।স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতাকামী জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ৭৫ পরবর্তী এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠা করেণ, সংবাদ পত্রের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। দেশে বহু দলীয়গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দেশ, মাটি ও মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সামনের দিকে এগিয়ে যাবে।

প্রধান অতিথীর বক্তব্যকালে রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল বলেন, গত ১৭ বছর ধরে পতিত স্বৈরাচার আওয়ামীলীগ বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অসংখ্য দলীয় নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকেও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এদেশ ছেড়ে পালিয়ে যাইনি।

অধ্যাপক (অবঃ)জাহাঙ্গীর হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও জনগণের সরকার আজও প্রতিষ্ঠিত হয়নি। অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে বলেন,তা না হলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।Open photo

সভায়,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশা ফ-ুউদ-দৌলা, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খান,জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক জাহেদুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মজিবর রহমান জুয়েল।

ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক, আসিকুর রহমান হিমেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রনিসহ আরো অনেকেই।

পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে তবারক বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট