1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার আড়ানীতে বিএনপির অফিস পুড়ানোর পর এবার ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে বিস্ফোরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন

রাজশাহীর বাগমারা থেকে অপহৃত ছাত্রী ৫ মাস পর উদ্ধার, যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা থেকে………………….

রাজশাহীর বাগমারা উপজেলা থেকে অপহরণের প্রায় ৫ মাস পর উদ্ধার হয়েছে এক স্কুলছাত্রী। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এবাদুল রহমান (২০) নামের এক যুবককে।

 

বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নারায়নগঞ্জ জেলার ফাতুল্লা থানাধীন ভূঁইগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। বিশেষ এই অভিযানটি চালায় র‌্যাব-৫ রাজশাহীর নাটোর ক্যাম্প। এই অভিযানে সহায়তা করেছে র‌্যাব-১১।

 

গ্রেপ্তার এবাদুর রহমান বাগমারা উপজেলার খামারগ্রাম উত্তরপাড়ার হুজুর আলীর ছেলে। অপহরণের শিকার স্কুলছাত্রী একই উপজেলার মাদারবাড়ি শান্তপাড়া এলাকার বাসিন্দা। গত ১৩ জুলাই অপহরণের শিকার হয় ওই ছাত্রী। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর কাম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন। ওই অভিযানেই গ্রেপ্তার করা হয় এবাদুল রহমানকে। অপহৃত স্কুল ছাত্রীকেও উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানিয়েছে, ওই ছাত্রীকে নিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্নগোপন করেছিলেন এবাদুর রহমান। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে ভিকটিমসহ আসামীকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

জানা গেছে, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই যুবক স্কুলছাত্রীকে নানানভাবে উত্যক্ত করতেন। বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। রাজি না হলে অপহরণের হুমকিও দিতেন যুবক। গত ১৩ জুলাই ওই ছাত্রীকে জোর করে অপহরণ করে নিয়ে যান এবাদুল। স্কুলছাত্রীকে অপহরণের দায়ে গত ১৮ জুলাই তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা। এরপর থেকেই অপহরণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট