1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

রাজশাহীর বাগমারায় শনিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপি বুস্টার ডোজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সমিত রায়, বাগমারা , রাজশাহী থেকে………………………………….

সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় একযোগে অনুষ্ঠিত হবে সপ্তাহ ব্যাপি করোনার বুস্টার ভ্যাক্সিন কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি ৩৮টি কমিউনিটি ক্লিনিক ও সাব সেন্টারে ১৮ বছরের উর্ধ্বে সবাইকে দেয়া হবে করোনা ভ্যাক্সিনের বুস্টার ডোজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুস্টার ডোজের সংগে চালু থাকবে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে বুস্টার ডোজের জন্য রেজিস্ট্রেশন কার্ড সাথে না আনলেও হবে। তবে ভবিষ্যতে টিকা গ্রহণের সার্টিফিকেট নিতে গেলে রেজিস্ট্রেশন কার্ড সংগে আনতে হবে।

শনিবার এবং মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি কমিউনিটি ক্লিনিক ও সাব সেন্টারে করোনার বুস্টার ডোজ প্রদান করা হবে। সেই সাথে পর্যায়ক্রমে সপ্তাহ ব্যাপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই বুস্টার ডোজ টিকা প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাগমারায় সবার জন্য বুস্টার ডোজ টিকা কার্যক্রম পরিচালিত হবে। যারা এখনো বুস্টার ডোজ গ্রহণ করেননি তাদেরকে নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানান।#

এডিট: আরজা/০৮

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট