1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

রাজশাহীর বাগমারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# নিজস্ব প্রতিবেদক, বাগমারা…………………………………………….

 

রাজশাহীর বাগমারায় পুকুরে ডুবে প্রভাষ কুমার নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত প্রভাষ কুমার উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মহল্লার অজিত কুমারের ছেলে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

বাগমারা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুন) দুপুরে প্রভাষ কুমার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিষয়টি জানার পর খুঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে প্রতিবেশীরা বাড়ির সংলগ্ন পুকুরটিতে প্রভাষের পা ভাসতে দেখে। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক গোপাল এর কাছে নেয়। পরিক্ষার পরে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান এবং নিহত প্রভাষ কুমারের সুরুতহাল রির্পোট তৈরী করেন। কারো কোন অভিযোগ না থাকায় পুলিশ নিহত প্রভাষ কুমারের সৎকারের জন্য পরিবারকে নির্দেশ দেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মহল্লায় এক শিশু পানিতে পড়ে মারা গেছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় শিশুটির সৎকারের জন্য পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে। #

আরজা/০৭

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট