1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া- কামারপাড়া বিকল্প রাস্তায় চরম ঝুঁকি - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া- কামারপাড়া বিকল্প রাস্তায় চরম ঝুঁকি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
road construction logo road maintenance creative sign concept. Paving design template vector icon idea with highway. Transportation and traffic theme.

Table of Contents

# নাজিম হাসান………………………

রাজশাহীর বাগমারার কামার পাড়া-হাটগাঙ্গোপাড়া পাকা রাস্তার বিকল্প রাস্তায় ঝুঁকিতে পথচারীরা। রাস্তাটির প্রশস্তকরণ শেষের দিকে। কানাইশহর নামক স্থানে নতুন একটি ব্রিজ নির্মাণ চলছে। ব্রিজের উত্তর পাশে বিকল্প এইচ বিবিকরণ ( ইট সোলিং) রাস্তা নির্মাণ করা হয়েছে। ভরাটকৃত রাস্তাটি সরু এবং যানবাহন চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের ভাষ্য, বিকল্প রাস্তা নির্মাণে সংশ্লিষ্টরা সতর্কতা ও দায়িত্ববোধের পরিচয় দিতে সক্ষম হননি।

ভরাটকৃত মাটিতে যথাযথ রোলার ব্যবহার করা হয়নি। যার কারণে রাস্তাটি সহজে দেবে গেছে। কানাইশহর গ্রামের বাসীন্দা এবং ৫ নম্বর আউচপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, বিকল্প রাস্তা নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। রাস্তাটি প্রয়োজনমত প্রশস্ত করার দরকার ছিল। সরজমিনে গতকাল বৃহস্পতিবার  সকাল আটটার দিকে দেখা গেছে  সিমেন্ট বোঝাই একটি কার্ভাড ভ্যান যার নং ঢাকা মেট্রো- ট- ১৫-২৩০৪ আটকা পড়েছে।

সূত্র জানায় বুধবার রাত ১.৩০ মিনিটের দিকে ওই কার্ভাড ভ্যানের চাকা দেবে গিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সকালে অতিরিক্ত শ্রমিক এনে সিমেন্টের বস্তা নামানো হচ্ছে।

এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ০১৭১৮-৮৫৮৫৯৫ মুঠোফোনে জানতে চাইলে, অপরপ্রান্ত থেকে জানানো হয় ৩০/৪০ টনের মালবাহী ট্রাক না চলাচল করলে কোন সমস্যা হতো না। ভরাটকৃত বিকল্প  রাস্তায় রোলার ব্যবহারে আরও সতর্ক হওয়া যেত না এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। বিকল্প রাস্তা নির্মাণে আলাদা বরাদ্দ থাকে কী না জানতে চাইলে তিনি তা স্বীকার করেন। ওই রাস্তায় কী পরিমাণ বরাদ্দ সে বিষয়ে বলেন, উপজেলা প্রকৌশলী জানেন।

কীসের ভিত্তিতে আপনার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছেন, তার সঠিক জবাব তিনি দেননি। ব্রিজ নির্মাণে প্রাক্কলিত ব্যয় সম্বলিত সাইনবোর্ড বা সতর্কীকরণ সাইনবোর্ড টাঙ্গানোর কথা থাকলেও সেটি করা হয়নি। তবে বাগমারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী খলিলুর রহমান এর সরকারি মুঠোফোনে জানতে চাইলে তিনি খোঁজ নিবেন বলে জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট