1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু রাসিক কর্মচারী গিয়াসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রশাসক ভোলায় অনুমোদনহীন অটোরিকশার দাপট: তীব্র যানজট ও দুর্ঘটনায় নাকাল জনজীবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন কুষ্টিয়ায় খড় দিয়ে ঢাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ইটভাটা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর আশঙ্কাজনক বৃদ্ধি: নারী ও শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

রাজশাহীর বাগমারায় বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক:

অনুমোদনবিহীন, ভেজাল ও নকল সয়াবিন তেল, ডিটারজেন্ট পাউডার, নুডলস, আটা, সুজি, মরিচ ও হলুদের গুড়া প্রস্তুতকারীর বিরুদ্ধে অভিযান
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয়
কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য রাজশাহী জেলার বাগমারা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘সয়াবিন তেল, আটা, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, মরিচের গুড়া ও হলুদের গুড়া’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় উপজেলার চিকাবাড়ী বাজারে অবস্থিত বিহেড ফুড এন্ড অয়েল মিল প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা মাত্র) জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে, দেশের নামীদামী
প্রতিষ্ঠানের পণ্যের লেবেল/প্যাকেট নকল করে ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ‘নুডলস, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, মরিচের গুড়া ও হলুদের গুড়া’ মোড়কজাতকরণ ও বিক্রয়-বিতরণ করায় এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নন্দনপুরে অবস্থিত সাফি ট্রেডার্স প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির ০৭ বস্তা (আনুমানিক চার লক্ষ পিস) অবৈধ ও নকল লেবেল/প্যাকেট জব্দপূর্বক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বাগমারা, রাজশাহী
মোঃ নাহিদ হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট