1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

রাজশাহীর বাগমারায় তৃণমূল আওয়ামী লীগের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এমপি এনামুল হক

  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা থেকে…………………………..

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ হিসেবে উপহার দিয়েছেন। প্রতিটি মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে।

 

তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে বিএনপি যে চিন্তা করছে তা বাস্তবায়ন হবে না। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলেও তা সফল হবে না। আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ফলেই লোকজন শান্তিতে আছে।কেউ আর অশান্তিতে থাকতে চাই না। আজ শনিবার সকাল ১০ টায় শিকদারীর সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বিএনপির গায়ে জ্বর আসে। রাজশাহীর মানুষ আর জঙ্গিবাদে জড়াতে চায় না। দলের মধ্যে যে রাজাকার আছে আগে তাদেরকে চিনতে হবে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোন পক্ষ বা দল যেন ষড়যন্ত্র করতে না পারে সেব্যাপারে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষের পাশে থাকতে হবে। মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার আদর্শকে ধারন করে দেশবাসীর কল্যাণে সর্বদায় কাজ করে চলেছেন তিনি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের অবশিষ্ট উন্নয়ন নিশ্চিত করতে নৌকার বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীই আওয়ামী লীগের প্রাণ। তৃণমূলকে আগে গুরুত্ব প্রদান করতে হবে। নেতাদের মাঝে বিভেদ থাকলেও কর্মীদের মধ্যে নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সরকার, সোনাডাঙ্গা ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য এস,এম, এনামুল হক, কাউন্সিলর হাচেন আলী, চেয়ারম্যান লুৎফর রহমান, রেজাউল হক, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ব্যবস্থাপক হিসাবশাখা সোহরাব হোসেন মাসুম প্রমুখ।

 

উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের পাঁচ হাজারের অধিক নেতৃবৃন্দের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র উপহার প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট