1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………

রাজশাহীর পুঠিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর মঙ্গলবার  সকাল আটটার দিকে নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ঐ গৃহবধূর নাম বন্যা খাতুনের (৩৫)। সে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। বন্যা বাড়িতে একা ছিলেন। তার স্বামী কর্মস্থলে ছিলেন।

 

বন্যা খাতুনের স্বামী নিজাম উদ্দিন জানান, তিনি নাটোরে প্রাণ কোম্পানিতে কাজ করেন। ঘটনার রাতে তিনি রাতে কাজ করে সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের জানালার সাথে ফাঁস দেয়া অবস্থায় তার স্ত্রীর মরদেহ ঝুলছে।

 

তিনি আরো জানান, বন্যা তার দ্বিতীয় স্ত্রী। তাদের বিবাহিত জীবনের ১২ বছর হলেও এখনো কোনো সন্তান হয়নি। আর তার সাথে কখনো কোনো ঝগড়াও হয়নি। ঘটনার রাতে সে বাড়িতে একাই ছিল। কিভাবে কি হলো তা বুঝতে পারছিনা বলে জানান তিনি।

 

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ  সোহরাওয়ার্দী হোসেন প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, ঘটনার রাতে গৃহবধূ বন্যা বাড়িতে একাই ছিলেন। আর গলায় রশি দিয়ে ঘরের জানালার সাথে তার মরদেহ ফাঁস দেয়ার মত বাধা ছিল। পূর্বপরিকল্পিত ভাবে তিনি হত্যাকাণ্ডের শিকার নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট