1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পবায় এক জনের বদলে আরেকজন পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর পবায় এক জনের বদলে আরেকজন পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবীর…………………………………………………….

জেলার পবা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসায় একজনের পরিবর্তে অন্যজন পরীক্ষা দেওয়া অবস্থায় ধরা পড়ায় ভুয়া পরিক্ষার্থীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে আলীগন্জ দারুচ্ছুন্নাত মাদ্রার ছাত্র আবুল হায়াত এর পরিবর্তে পরীক্ষা দিচ্ছিল আলীগন্জ মধ্যপাড়া রুস্তম আলীর ছেলে মোকবুল হোসেন। মোকবুল স্থানীয় মূল পরীক্ষার্থী আবুল হায়াত ভালো ছাত্র না হওয়ায় তার পরিবর্তে পরীক্ষা দিতে আসে মোকবুল হোসেন।

 

পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার এই বিষয়ে বলেন পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠু নিরবিচ্ছিন্ন ও নকল মুক্ত ভাবে পরিচালনা করার জন্য সব রকম প্রস্তুতির অংশ হিসেবে আজকে পরীক্ষা চলাকালীন সময়ে আমি নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসায় কেন্দ্র পরিদর্শনে গেলে অভিযুক্ত ঐ ছাত্রের প্রতি দৃষ্টিগোচর হয় এবং উক্ত কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক কে সাথে নিয়ে আমি ঐ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করি। তাকে জিজ্ঞাসাবাদ ও প্রবেশ পত্র যাচাই-বাছাই করা হলে প্রমাণিত হয় ঐ ছেলে আবুল হায়াত নামের এক ছাত্রের পরিবর্তে পরীক্ষা দিতে আসে এবং সে স্বীকারও করে। পরবর্তীতে ঐ ছাত্রকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়”। পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নকল মুক্ত পরীক্ষা গ্রহণে সব রকম আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সুত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট