1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পবায় ১০টি ফুটবল টিমের ইউএনও কাপের ফাইনালে দর্শনপাড়া ইউপি দল - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রাজশাহীর পবায় ১০টি ফুটবল টিমের ইউএনও কাপের ফাইনালে দর্শনপাড়া ইউপি দল

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: রাজশাহীর পবা উপজেলায় অনুষ্ঠিত ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’র প্রথম সেমিফাইনালে নাটকীয় জয়ের মাধ্যমে ফাইনালে উঠেছে দর্শনপাড়া ইউনিয়ন ফুটবল দল। বুধবার বিকেলে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় ট্রাইবেকারে পারিলা ইউনিয়নকে হারায় তারা।

খেলার শুরু থেকেই দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে মাঠ উত্তাল হয়ে ওঠে। খেলোয়াড়দের গতি, পাসিং দক্ষতা, আক্রমণ ও প্রতি-আক্রমণে পুরো ম্যাচজুড়ে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। মাঠের চারপাশে জড়ো হওয়া স্থানীয় ফুটবলপ্রেমীরাও প্রাণভরে উপভোগ করেন এই লড়াই। কিশোর-তরুণদের উপস্থিতি, দর্শকদের উৎসাহ আর ঢাক-ঢোলের শব্দে মাঠজুড়েই ছিল উৎসবের আমেজ।

পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজনে এ টুর্নামেন্টে অংশ নিয়েছে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদসহ মোট দশটি দল। স্থানীয় পর্যায়ে তরুণদের দক্ষতা ও প্রতিভা বিকাশ, খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং সুস্থ বিনোদন নিশ্চিত করতে এ আয়োজন বলে জানান পবা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ওইদিন চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হবে পুরস্কার ও ট্রফি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে দর্শনপাড়া স্কুল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নওহাটা পৌরসভা ও বড়গাছী ইউনিয়ন ফুটবল দল। পুরো উপজেলাজুড়ে এখন চূড়ান্ত লড়াইকে ঘিরে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

খেলায় মাঠে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী এবং দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ আলী, উপজেলার সিএ শহিদুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট