1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর দুর্গাপুরে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহীর দুর্গাপুরে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: সমিত

#সমিত রায়, বাগমারা, রাজশাহী থেকে ………………………………

রাজশাহীর দুর্গাপুরে রেজিষ্টার বিহীন অবৈধ হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদফতরে বেঁধে দেওয়া ৭২ ঘন্টার মধ্যে বিভিন্ন অবৈধ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

 

২৯ মে (রবিবার) স্বাস্থ্য মন্ত্রালয়ের জারিকৃত আদেশে অনুসারে অনিবন্ধিত বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বন্ধ ঘোষণা ও যে সকল প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহণ করেছেন কিন্তু নবায়ন করেননি তাদের নবায়নের জন্য সময়সীমা নির্ধারণ করতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ডাঃ এস.এম আব্দুল্লাহ মেডিকেল অফিসার ডাঃ ইমরান হোসেন, উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

 

অভিযানের শুরুতে দিনা ডায়াগনস্টিক সেন্টারে,এক্সরে বন্ধ করে একসপ্তাহের ভেতর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও এক্তিয়ার বহির্ভূত চিকিৎসা প্রদান করায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদন না থাকায় হলি ডিজিটাল হাসপাতাল ও কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে পালালে প্রতিষ্ঠিত দু’টিতে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়।

 

এবিষয়ে টিএইচও ( ভারপ্রাপ্ত) ডাঃ এস.এম আব্দুল্লাহ জানান, অবৈধ প্রতিষ্ঠান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বর্তামান সরকারের এটি অনন্য উদ্যোগ আশাকরি এর মাধ্যমে চিকিৎসা সেবায় সম্পূর্ণ শৃঙ্খলা ফিরবে।#

এডিট: আরজা/৬

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট