1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর দুর্গাপুরের কিসমত গনকৈড় ইউনিয়নে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন অব্যাহত, প্রশাসন নিবির্কার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
The Founding of YouTube A Short History The Founding of YouTube A Short History ঠাকুরগাঁওয়ে বিধবা নারী ৩ দিন ধরে যুবকের সঙ্গে পালাতক হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা  রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী

রাজশাহীর দুর্গাপুরের কিসমত গনকৈড় ইউনিয়নে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন অব্যাহত, প্রশাসন নিবির্কার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী……………………………………………

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের ভবানীপুর মৌজায় ভবানীপুর বিলে ৩০ বিঘা আবাদি কৃষি জমি নষ্ট করে পুকুর খনন অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় যে প্রকৃত জমির মালিকদের সাথে কোন রকম আলাপ আলোচনা না করে এবং তাদের সম্মতি না নিয়ে জোরপূর্বক ভাবে অএ এলাকার আব্দুল লতিব দুর্গাপুর পৌরসভার ধরমপুর মহল্লার মোঃ মোশাররফ হোসেনের ২ দুটি ভেকু মেশিন ভাড়া নিয়ে গত শনিবার থেকে আবাদি কৃষি জমি নষ্ট করে পুকুর খনন কাজ করছে।

 

জানা যায় যে, ভেকু মেশিন মালিক মোশারফ হোসেন বিভিন্ন মহলকে ম্যানেজ করে দীর্ঘদিন থেকে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় আবাদি জমি ধ্বংসের মাধ্যমে পুকুর খনন কাজ করে আসছে। তাই মোশারফকে এক নামে দুর্গাপুরের সবাই চেনেন এবং জানেন যে ভেকু মেশিন মালিক মোশারফ পুকুর খননের একজন ভালো তদবিরবাজ। এ জন্য তার ভেকু মেশিন ভাড়া নিলে আলাদাভাবে পুকুর খননের জন্য কারো সাথে যোগাযোগ করতে হয় না। মোশারফের সাথে পুকুর খননকারীর চুক্তি হলেই মোশারফ নিজেই পুকুর খননের জন্য সকল তদবিরের দায়-দায়িত্ব নিজ কাধে নিয়ে থাকে।

 

কৃষকরা আরও বলেন, তাদের এলাকায় দীর্ঘদিন ধরে শত শত বিঘা কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের ফলে তাদের ভবানীপুর মৌজায় ইতিমধ্যে কৃষি জমির পরিমাণ ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তারা আরও জানান যে অধিকার হারে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন করার কারণে বর্তমানে তাদের কৃষি জমি পরিমাণ খুব অল্প। যদি অতি দ্রুত লতিবের এই অবৈধ পুকুর খনন বন্ধ করা না হয় তাহলে তাদের খাদ্যের প্রধান শস্য ইরি ধান উৎপাদনের ক্ষেত্র বিলীন হয়ে যাবে । ফলে ভবিষ্যতে তাদের পরিবার পরিজনের জীবন জীবিকা অতি দুর্বিষহ হয়ে পড়বে। তাই উক্ত লতিব ও মোশারফের নৈরাজ্য ও আগ্রাসন থেকে কৃষি জমি রক্ষায় স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের দ্রুত আইনগত হস্তক্ষেপ কামনা করেন।

 

এবিষয়ে জানতে চাইলে অবৈধ পুকুর খনন কারী লতিব বলেন মোশারফকে সকল দায়িত্ব দেওয়া আছে। তিনি সকলকে ম্যানেজ করছেন।আপনি তার সাথে যোগাযোগ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট