1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

রাজশাহীর তানোর হাসপাতালে রোগীদের খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন……………………………………………

রাজশাহীর তানোর উপজেলা হাসপাতালে ভর্তি হওয়া একজন রোগীর সপ্তাহে তিন দিন করে দুই বেলায় ৪০০ গ্রাম মুরগির মাংস পাওয়ার কথা। সপ্তাহের বাকি চার দিন রুই মাছ ও পাঙাশ মাছ পাবেন, যথাক্রমে ২০০ গ্রাম ও ৪২৯ গ্রাম। এ হিসাবে মাস শেষে বিল করে টাকা উঠিয়ে নেওয়া হয়। কিন্তু বাস্তবে একজন রোগী দুই বেলায় ৫০ গ্রামের বেশি মাছ, মাংস পান না বলে অভিযোগ রয়েছে।

 

তানোর হাসপাতালে রোগীদের খাবার সরবরাহে সরকারি দলের নেতাদের একটি চক্র কতৃর্পক্ষের সাথে সুসম্পর্ রেখে তাঁরাই ঘুরেফিরে ডায়েটের বিভিন্ন পণ্য সরবরাহ করছেন। তারা নিজেদের ইচ্ছেমতো খাবার পণ্য সরবরাহ করেন। তবে বর্তমানে খাবার সরবরাহে সীমাহীন  অনিয়ম  করা হচ্ছে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, তানোর উপজেলা ৫০ শয্যার হাসপাতালে প্রতি রোগীর খাদ্যের জন্য দিনে ১২৫ টাকা বরাদ্দ রয়েছে। খাদ্য সরবরাহ বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠানকে হাসপাতাল কর্তৃপক্ষ বছরে প্রায় ৩০ লাখ টাকা পরিশোধ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, হাসপাতালের খাবারের মান খুবই খারাপ। এ চক্র নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। সূত্রের দাবি, হাসপাতালের সকল অনিয়ম-দূর্নীতি হয় বড় বাবু শাহিনুর রহমানের নেপথ্যে মদদে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় তবুও তিনি চাকরিবিধি লঙ্ঘন করে দেড় যুগ ধরে একই কর্মস্থলে কর্রত রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট