1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে সার ডিলারের বিরুদ্ধে নানান অভিযোগ  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

রাজশাহীর তানোরে সার ডিলারের বিরুদ্ধে নানান অভিযোগ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর (রাজশাহী) প্রতিনিধি…………………………………………………

রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়নের (ইউপি)(বিসিআইসি) অনুমোদিত রাসায়নিক সার ডিলার মেসার্স আঞ্জুয়ারা টেড্রার্সের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘন করে অন্য এলাকায় সার পাচারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গত ১ আগষ্ট মঙ্গলবার এলাকার কৃষকেরা ডাকযোগে সার ডিলারের বিরুদ্ধে স্থানীয় সাংসদ, শিল্প ও কৃষি মন্ত্রণালয় এবং রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ করেছেন।

 

স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিন যাবত সার পাচার করা হলেও অজ্ঞাত কারণে কৃষি বিভাগ নিরব ভুমিকা পালন করছে। এছাড়াও গুদামে সার আশার পর নিয়মিত দোকান খোলা থাকে না। যখন দোকান খোলে তখন আর সার পাওয়া যায় না। এমনকি ইউপির মধ্যবর্তী স্থানে ব্যবসা করার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। ইউপির শেষপ্রান্ত গোদাগাড়ী উপজেলা সীমানা সংলগ্ন স্থানে সার ব্যবসা করা হচ্ছে। ফলে সহজেই গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় সার পাচার করা হচ্ছে। এসব কারণে এলাকার কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সার নিয়ে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে কৃষকেরা শঙ্কিত হয়ে উঠেছে।

 

স্থানীয়রা জানান, সরনজাই ইউপির  কৃষকেরা যখন এক বস্তা এমওপি (পটাশ) সারের জন্য  ডিলারের দোকানে হন্য হয়ে ঘুরেও সার পাচ্ছেন না। তখন ডিলার  শত শত বস্তা এমওপি সার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পাচার করছে। অথচ সার বিপণন নীতিমালা অনুযায়ী এক এলাকার ডিলার অন্য এলাকায় সার দিতে পারবেন না।  তবে সংকট দেখা দিলে উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির অনুমতি সাপেক্ষে সার দিতে পারবেন।

 

সরনজাই ইউপির কৃষক মতিউর রহমান, আতাউর রহমান, সেলিম ও মতিন বলেন, এই ডিলারের কাছে নায্যে মুল্য এমওপি সার পাওয়া যায় না। বেশী দাম দিলেই সার মিলে। এছাড়াও সে প্রকাশ্যে দিবালোকে গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় এমওপি সার পাচার করে আসছে। কৃষক মনিরুল বলেন, ডিলারের দোকানে এক মাস ঘুরেও তিনি তিন বস্তা এমওপি  সার কিনতে পারেননি। অথচ তারা গোপণে ইউরিয়া ও এমওপি সার  এলাকার বাইরে পাচার করছে। এলাকার কৃষকেরা ইউপির মধ্যবর্তী স্থানে ডিলারের দোকান স্থান্তান্তর করার দাবি করে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে জানতে চাইলে মেসার্স আঞ্জুয়ারা টেড্রার্সের ম্যানেজার সেন্টু এসব অভিযোগ অস্বীকার করে  বলেন, একটা মহল অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ তাদের বিরুদ্ধে এসব মিথ্যাচার করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট