1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে সরকারি জায়গায় সিঁড়ি নির্মাণের অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

রাজশাহীর তানোরে সরকারি জায়গায় সিঁড়ি নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল থেকে…………………………………

 

রাজশাহীর তানোরে সরকারি জায়গায় অবৈধভাবে সিঁড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। জানা গেছে, তানোরের কামারগাঁ ইউপির মাদারীপুর গ্রামের হাজি মুকবুল হোসেন মাদারীপুর বাজারে সরকারি রাস্তা দখল করে দোকানের সিঁড়ি নির্মাণ করেছেন ।

 

এদিকে ১৫ জুন বুধবার স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কামারগাঁ ইউপি ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) অবৈধ সিঁড়ি নির্মাণ বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে গতকাল বিকেলে সরেজমিন দেখা গেছে, তানোর-চৌবাড়িয়া রাস্তার মাদারীপুর বাজারে হাজি মুকবুলের মার্কেটে সরকারি জায়গায় সিঁড়ি নির্মাণ করা হচ্ছে। এ সময় মার্কেটের ব্যবসায়ী রেজাউল ইসলাম ও আনোয়ার হোসেন বলেন, সেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল মজিদ সকালে টাকা চান টাকা না দেওয়ার কারনে তিনি তহসিলদারের কাছে মোবাইলে অভিযোগ করেন।

 

তারা আরো বলেন, মজিদ ও তার ভাই বাজারে কেউ কোন কিছু করতে লাগলে তাদের টাকা দিতে হবে, না হলে অভিযোগ দিয়ে বেকায়দায় ফেলে টাকা কামায় করায় তাদের কাজ।এর আগে রোকাবের ঘন ও বিপুলের মার্কেট করার সময় বাধা দিয়ে টাকা আদায় করেন।

 

মুকবুলের মার্কেটে কীটনাশকের ব্যবসায়ী আনোয়ার জানান, আমার দোকানের উত্তর সাইড নিয়ে সিঁড়ি নির্মাণ করছে নিজের জায়গায়।কিন্ত মজিদ টাকা চাইলে না দেওয়ার কারনে অভিযোগ করেছেন। মার্কেট মালিক হাজি মুকবুল হোসেন জানান, আমি কি সরকারের বাবার জায়গায় সিড়ি নির্মাণ করছি।এটা আমার নিজের জায়গা, তাহলে কাজ বন্ধ কেন জানতে চাইলে তিনি জানান কাগজ দেখতে চেয়েছে, নিয়ে এসেছি।

 

স্হানীয়রা জানান, মার্কেট তার নিজের, কিন্তু সিঁড়ি নির্মাণ সরকারি জায়গায় হচ্ছে। সিঁড়ি নির্মাণ হলে রাস্তার প্রস্হ কমে যাবে, ঘটবে দুর্ঘটনা। মজিদ জানান, আমি কেন টাকা নিব, আমি কে, তাদের জায়গা না সরকারের তারা বুঝবে। আমার বিরুদ্ধে তারা অপপ্রচার করছে, এটা প্রমান করতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে তহসিলদার আব্দুস সাত্তার জানান, অভিযোগ শোনার পর লোক পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে।#

 

আরজা/১০

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট