1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

রাজশাহীর তানোরে নবাগত ইউএনও নাঈমা খানকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা 

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. নাঈমা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তানোর প্রেসক্লাবের সাংবাদিকরা। নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকরা তাঁর দায়িত্বপালনের সফলতা কামনা করেন।

এ সময় তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, দপ্তর সম্পাদক সুজন ইসলাম, সদস্য মমিনুল ইসলাম মুন এবং ক্যামেরাম্যান সোহাগ খান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইউএনও নাঈমা খান সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “একটি উপজেলা পরিচালনায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ। তানোরকে উন্নত, স্বচ্ছ ও সেবামুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

অন্যদিকে প্রেসক্লাব নেতৃবৃন্দও বিভিন্ন সময়ে প্রশাসনিক কাজে সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন এবং জনগণের সমস্যা সমাধানে ইউএনও’র আন্তরিক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, নবাগত ইউএনওর আন্তরিকতা ও ইতিবাচক মনোভাব তানোরবাসীর জন্য একটি শুভ বার্তা বহন করছে। তাঁর মাধ্যমে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট