1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে ঐতিহ্যবাহী প্রীতি কাবাডি টুর্নামেন্ট খেলার উদ্বোধন করলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

রাজশাহীর তানোরে ঐতিহ্যবাহী প্রীতি কাবাডি টুর্নামেন্ট খেলার উদ্বোধন করলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন………………………………………………………..

দেশের গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে প্রীতি কাবাডি টুর্নামেন্ট প্রথমবারের মতো রাজশাহীর তানোরের মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজ মাঠে এ কাবাডি (হাডুডু) খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ নভেম্বর) শুক্রবার সকালে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও স্বপ্ন ফাউন্ডেশন ব্যানারে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশ ইউনিট সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফাউন্ডেশন ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বিপিএম (বার) পিপিএম (বার) হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি বিপিএম পিপিএম, আব্দুল বাতেন। রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালে মোঃ আশরাফুল আলম,গোদাগাড়ী সদর সার্কেল আসাদুজ্জামান, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও স্বপ্ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহিয়া মাহি সরকার।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ কুমার দেবনাথ,সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাত, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,মন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিঞা, তদন্ত (ওসি) ওসমানী গনী, সঞ্চালনায় এম রায়হান, সার্বিক পরিচালনায় মুন্ডুমালা বাজারের বিশিষ্ট ব্যবসায়িক সাহাদাত হোসেন মিঠু সহ অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। খেলায় ১০ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় জেলা পুলিশ দল ও গোদাগাড়ী উপজেলার দল মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে জেলা পুলিশ দল জয় লাভ করে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট