1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

রাজশাহীর তানোরে অজ্ঞাতনামা প্রতিবন্ধী মহিলা আশ্রিত, স্বজনের খোঁজ মিলছে না

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের মালবান্ধা হঠাৎপাড়া এলাকায় দেড় বছর ধরে আশ্রিত অবস্থায় রয়েছেন এক অজ্ঞাতনামা প্রতিবন্ধী মহিলা। স্থানীয় ছলিম উদ্দিনের বাড়িতে আশ্রয় নিয়ে তিনি বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মালবান্ধা বাজারে ওই মহিলা কে ঘোরাঘুরি করতে দেখে ছলিম উদ্দিন তাকে বাড়িতে নিয়ে যান। এরপর থেকে তিনি ওই বাড়িতেই অবস্থান করছেন। স্বজনদের খোঁজে বিভিন্ন এলাকায় চেষ্টা চালানো হলেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতিবন্ধী হওয়ায় মহিলা স্পষ্টভাবে কথা বলতে পারেন না। তবে তিনি ‘ভাই’, ‘বোন’, ‘মা’—এমন কিছু শব্দ উচ্চারণ করতে সক্ষম হলেও নিজের নাম কিংবা ঠিকানা বলতে পারেন না। মাঝে মাঝেই তিনি কাঁদতে কাঁদতে নিজ বাড়িতে ফিরতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা এ মহিলা ছলিম উদ্দিনের আশ্রয়ে থাকলেও তার পরিবারের খোঁজ মেলেনি। বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট