1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর চারঘাট ইউসুফপুরে মাদকের কুফল নিয়ে বিজিবির সচেতনতা মূলক সভা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজশাহীর চারঘাট ইউসুফপুরে মাদকের কুফল নিয়ে বিজিবির সচেতনতা মূলক সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

নিজস্ব প্রতিবেদক………………………………..

রাজশাহী চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ০১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন সীমান্ত অপরাধ ও সীমান্ত এলাকার আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। (২৪ জুন) শুক্রবার বিকেল সারে ৫ টা ৩০ টার সময় ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের মাঠে নায়েব সুবেদার কোম্পানি কমান্ডার এবিএম মহিউদ্দিনের সভাপতিত্বে মাদকের কুফল ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আরিফুল ইসলাম মাখন। মমতবিনিময় সভার বক্তব্যে চেয়ারম্যান বলেন, মাদক আমাদের দেশে প্রায় তিনশ‘ বছরের পুরনো একটি সমস্যা।। মাদকের বিরুদ্ধে সাধারণ এগিয়ে আসতে হবে জঙ্গি ও মাদক– রাষ্ট্রের এ দুটি বড় সমস্যা।

 

এসময় কোম্পানি কমান্ডার বলেন, মাদকের ছোবলে যুব সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে। সবার প্রতি অনুরোধ আপনার সন্তান কোথায় কার সঙ্গে মিশছে এবং মাদকের সঙ্গে জড়িয়ে পড়ল কি না সেটা আপনি নজরে রাখবেন, খোঁজখবর নেবেন। মতবিনিময় সভা শেষে ইউসুফপুর বাজারে উপস্থিত সাধারণ জনগণের মাঝে মাদকের কুফল ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

 

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নায়েক সফিকুল ইসলাম ও তার টিম, ০৫ নং ওয়ার্ড ইউপি সদস্য লুৎফর রহমান, ০৪ নং ইউপি সদস্য মাসুদ আলী, ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা মেম্বার রিনা বেগম, যুব সমাজ ও শরিফ মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট