1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গোদাগাড়ীতে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মধ্যে ভেড়া বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর গোদাগাড়ীতে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মধ্যে ভেড়া বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী……………………………………………………

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৪০০ পরিবারের মাঝে ২টি করে ভেড়া ও ঘর তৈরীর উপরকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার সময় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বিতরণ করা হয়।

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃ-তাত্বিক জনগোষ্ঠীর পরিবারের মাঝে এসব বিতরণ করা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমান ভাবে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প তৈরী করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী সবার কথা ভাবেন ও কাজ করেন। আমাদের দেশে এখন বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আর এসব সম্ভব হয়েছে জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই। আগামীদিনে আবারও দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে রাখার বিকল্প নাই।

 

তিনি আবারও প্রধানমন্ত্রী হলে সকল মানুষের ভাগ্যের ও জীবনমানের উন্নয়নে আরো তৎপর হবেন । কাজেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার পাশে থেকে তার হাতকে শক্তিশালী করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

 

গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামানের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্টিদের মাছে ৪০০ টি পরিবারের প্রত্যেককে ২টি করে মোট ৮০০ টি ভেড়া, ঘরতৈরীর উপকরণ হিসেবে ৪টি পিলার, ২টি ঢেউটিন, ৫টি প্লাস্টিকের মাচা, তিন মাসের খাবার, কৃমিনাশক ঔষধ ও ভিটামিন বিতরন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট