1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন

রাজশাহীতে ১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জুবায়ের আলম,রাজশাহী: জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে শহীদদের স্মরণে রাজশাহী মহানগরীতে “১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টে”র ফাইনাল খেলা সমাপ্তির মাধ্যমে পর্দা নামলো আজ। রাজশাহী নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের উত্তর-পশ্চিম সাইডে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মদিনা এন্টার প্রাইজ ও মাদারল্যান্ড এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাদারল্যান্ড টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরপা জেতে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামাতের সেক্রেটারি গোলাম মুর্তজা, মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম ইমন, ১৪ নং ওয়ার্ড যুবদলের নেতা উজ্জ্বল আলী, জেলা যুবদলের নেতা তোফাজ্জল হোসেন শুভ প্রমুখ।

টুর্নামেন্টের আয়োজক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম ও আতাউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রিমিয়ার ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়েছে। এতে ৮ টি দল অংশগ্রহণ করে।

ফাইল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, জুলাই বিপ্লব এক স্বৈরশাসককে বিতারিত করে দেশকে জালিমের হাত থেকে মুক্ত করেছে। এই আন্দোলনে শহীদের রক্তের উপর দাড়িয়ে থাকা এই বাংলাদেশে আর কোনো হানাহানি রক্তপাত দেখতে চাইনা। একটি সুন্দর সমাজ গড়তে যুবসমাজের মধ্যে এভাবে এ্যাকতাবদ্ধ থাকতে হবে। পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো তেরখাদিয়া খেলার মাঠের চতুর্পাশের শত শত দর্শক সমাদৃত হয় এবং খেলা উপভোগ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট