1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবুল হাশেম ঃ  মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাজশাহীর তেরখাঁদিয়া স্টেডিয়ামে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সেনাবাহিনী, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই চিকিৎসা কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষজন অংশ নিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে।

চিকিৎসা নিতে আসা মানুষদের মাঝে ছিল প্রবীণ, নারী ও শিশুর সংখ্যাই বেশি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরে তারা গর্বিত। এটি একটি মানবিক উদ্যোগের অংশ, যার মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষজন সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

এই ধরণের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করছে এবং সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট