1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সাংবাদিক পেটানো বিএমডিএর সেই দুই কর্মচারি অবশেষে কারাগারে - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক পেটানো বিএমডিএর সেই দুই কর্মচারি অবশেষে কারাগারে

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান………………….

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলামের ওপর হামলার ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) স্টোরকিপার পুলিশের হাতে গ্রেফতার হওয়া মো. জীবন ও গাড়িচালক আব্দুস সবুররের জমিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

গতকাল সোমবার দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়। এসময় তাদের আইনজীবি আসাদুল ইসলাম জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ বিচারক ফয়সাল তারেক।

 

এর আগে রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজপাড়া থানা পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বরেন্দ্র বহুমখি উন্নয়ন কর্তৃপক্ষের রেস্ট হাউজ থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতার জীবন মামলার এজাহারভুক্ত ২ নম্বর এবং সবুর ৭ নম্বর আসামি। বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নিশ্চিত করেন।

 

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম। ওইদিন রাতেই বিএমডিএ-র নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদসহ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট