1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে শীতার্তদের মাঝে চেম্বার অব কমার্স ও র্র্যাব ৫ এর শীতবস্ত্র বিতরন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে শীতার্তদের মাঝে চেম্বার অব কমার্স ও র্র্যাব ৫ এর শীতবস্ত্র বিতরন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মহানগর প্রতিনিধি……………………………………….

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ও র‍্যাব ৫ রাজশাহীর আয়োজনে  পৃথক দুটি স্থানে,  অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

 

১০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১ টায় নগরীর অলোকার মোড়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি,  চেম্বার সম্মেলন কক্ষে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

 

কম্বল নিতে আসা বৃদ্ধা এনামুল হক বলেন, এ বছরই প্রথম আমি কম্বল পাচ্ছি, আমার খুব ভালো লাগছে এই শীতে কম্বল পেয়ে।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, ডিজিটাল বাংলাদেশের নাগরিক, স্মার্ট বাংলাদেশের নাগরিক। আমাদের সৌভাগ্য যে আমরা রাজশাহীর মতো সুন্দর একটা নগরীতে বসবাস করি। আমাদের মেয়র মহোদয় এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীর মানুষের জন্য সবসময় কাজ করছেন।

 

আমাদের মা বোনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে একটি হলো বাবার নামের পাশে এখন মায়ের নামটিও প্রাতিষ্ঠানিকভাবে লেখার ব্যবস্থা করে দিয়েছেন। নারীদের মাতৃত্বকালীন ছুটি ৩ মাসের জায়গায় বাড়িয়ে ৬ মাস করে দিয়েছেন। নারীদের জন্য আমাদের প্রধানমন্ত্রী অনেক কাজ করে চলেছেন।

 

অন্যদিকে  ৯ জানুয়ারি রাতে রাজশাহী রেল স্টেশন চত্বরে প্রায় দেড় শতাধিক শীতার্থদের মাঝে র্র্যাব ৫  কত্পক্ষ কম্বল বিতরন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট